55556

কুমিল্লায় বন্ধুমহলের উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার: কুমিল্লার ঐতিহ্যবাহী ইউসুফ হাইস্কুলে বন্ধুমহলের আয়োজনে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় সমাজের ছিন্নমূল-অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এপেক্সিয়ান মো: আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ইউসুফ হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বীর, অধ্যাপক ও সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা-কবি মো: মামুন কবির চৌধুরী প্রমুখ।

ads

সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের হিসাব রক্ষক মো: আবুল খায়ের, দেবিদ্বার উপজেলা রিসোর্স সেন্টার-এর ইন্সস্ট্রাক্টর মো: মমিনুল ইসলাম মজুমদার, লালমাই ফুটওয়্যার-এর ম্যানেজার (এইচআর এডমিন) মো: গিয়াস উদ্দিন, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স-এর সহকারি ম্যানেজার মো: হামিদুর রহমান জাভেদ, বিশিষ্ট ব্যবসায়ী মর্তুজা মহসিন রঞ্জু, পিসি নেট কম্পিউটার-এর স্বত্বাধিকারী মো: জহিরুল ইসলাম, সৃজনশীল সংগঠক-ব্যবসায়ী সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিপাস কুমার সাহা প্রমুখ।

প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বন্ধুমহল ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সংগঠনটির এই মানবিক উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে। ইতিমধ্যে সংগঠনটির বেশ কয়েকটি অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছে। দেশের যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যা, খরা, দুই ঈদ উৎসব এবং শীতকালে শীতার্ত মানুষের মাঝে মানবিক কার্যক্রমে পাওয়া যায় তাদেরকে। শীতকালে সমাজের অসহায়-বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদুল ফিতরের সময় ঈদ সামগ্রী, ইফতার সামগ্রি বিতরণ ও ঈদুল আযহায় ঈদ সামগ্রী বিতরণসহ নানা ধরনের মানবিক কর্মসূচির আয়োজন করে থাকে। ৮৯ ব্যাচের সকল বন্ধুরা ও অন্যান্য শুভাকাঙ্খীরা মিলেই মূলত: এই মানবিক কার্যক্রমটি পরিচালনা করে থাকে। এবারও কুমিল্লায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্ধু মহলের উদ্যোগ ছিল লক্ষ্যনীয়। আমি সংগঠনটির সকলের শুভ কামনা করছি। তাদের এই মহতি-মানবিক কার্যক্রম অব্যাহত চলবে-তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

ads
ad

পাঠকের মতামত