55079

সস্ত্রীক লন্ডন গেলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: স্ত্রীসহ যুক্তরাজ্যে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাহাত আরা বেগমসহ ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে, সকাল ৭টা ১৭ মিনিটে বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ads

বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির। তিনি জানান, যুক্তরাজ্যে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল।

ads

দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।
আগামী ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

ad

পাঠকের মতামত