বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা
নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে আহ্বায়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদুল হাসানকে সদস্য সচিব করে কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ২৩ নভেম্বর শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজে কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মোস্তফা জিহান এবং মুখপাত্র হিসেবে আছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি এর জাবেদ আহমেদ ভূঁইয়া। কমিটিতে কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৯৩ জন সদস্যকে বিভিন্ন পদবীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ads










