54579

জাতিসংঘে ট্রাম্পের মার্কিন দূত রিপাবলিকান এলিস স্টেফানিক

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে মনোনীত করেছেন। সোমবার (১১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে চেয়ারওম্যান এলিস স্টেফানিককে মনোনীত করতে সম্মানিত বোধ করছি। এলিস একজন অসাধারণ শক্তিশালী, সাহসী ও মেধাবী ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা।

ads

নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রতিনিধি ও হাউজ রিপাবলিকান কনফারেন্সের চেয়ার স্টেফানিক ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এ বিষয়ে স্টেফানিকের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসনে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই। ট্রাম্পের আগের প্রশাসনে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন হ্যালি। চূড়ান্ত নির্বাচনে ট্রাম্পকে তিনি সমর্থন করেছেন, যদিও প্রাইমারি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং ট্রাম্পের তীব্র সমালোচনা করেছিলেন।

ads

ট্রাম্প বর্তমানে তার প্রশাসনের জন্য বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলোচনা করছেন। তার শপথ গ্রহণের আগে ২০ জানুয়ারি পর্যন্ত এই বৈঠক চলবে।

শুক্রবার রয়টার্স জানিয়েছিল, ট্রাম্প সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে বিনিয়োগকারী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করেছেন।

ad

পাঠকের মতামত