বুড়িচংয়ে ৬ শতাধিক বন্যা দূর্গতদের মাঝে এমবি ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ
বুড়িচং প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর বুরবুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যায় দূর্গতদের মাঝে এ বি ব্যাংকের উদ্যোগে এবং জিসা, ঋদ্ধ ফাউন্ডেশন ও প্রত্যয় উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ৬২৫ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ষোলনল ইউনিয়ন এর ইন্দ্রবতী, ভরাসার, মহিষমারা, হরিপুর, ইছাপুরা, পয়াত, বুরবুড়িয়া সহ বিভিন্ন এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের কুমিল্লা শাখার ভিপি ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাহাবুবুল ইসলাম, জিসার নির্বাহী পরিচালক আলমগীর হোসেন।
পরিচালনায় ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ বাছির ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক মাহমুদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি ব্যাংকের অফিসার শরীফুল ইসলাম, খোরশেদ আলম, প্রত্যয়ন উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ শামীমুল ইসলাম, আফতাবুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমুখ।











