52721

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ৬ সেপ্টেম্বর ২০২৪ইং মোতাবেক ২রা রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারি।

মসজিদে হারাম

ads

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. সালেহ বিন হুমাইদ। তিনি ১৪০৪ হিজরির মহররম মাসে ৩৩ বছর বয়সে মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। সৌদি আরবের সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ তাকে সম্মানিত এ পদে নিযুক্ত করেছিলেন।

তার পুরো নাম সালেহ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল হুমাইদ। তিনি সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতির পাশাপাশি উচ্চ বিচার বিভাগীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের উলামা অনুষদের একজন অধ্যাপক ও প্রশাসক এবং সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য। শায়খ হুমাইদ সৌদি আরবের রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

ads

১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন শায়খ সালেহ আল হুমাইদ। তিনি ১৯৭৫ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ১৯৭৬ সালে মাস্টার্স এবং ১৯৮২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মসজিদে নববি

মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কায় বড় হয়েছেন। এখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হয়েছিল। তার বংশ ওতাইবা গোত্রের সঙ্গে সম্পর্কিত।

তিনি অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন। এরপর তিনি ১৩৮৯ হিজরিতে শরিয়া বিজ্ঞান অধ্যয়নের জন্য আল-আরকাম ইনস্টিটিউটে যোগদান করেন। তিনি ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম হন। ১৪১০ হিজরিতে তারাবিহ নামাজের ইমামতির জন্য তাকে মসজিদে হারামে ইমাম নিযুক্ত করা হয়। তিনি চার বছর ধরে মসজিদে হারামে নামাজের ইমামতি করেন। ১৪১৪ হিজরিতে তিনি মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ad

পাঠকের মতামত