কুমিল্লায় ‘‘গণবিপ্লব প্রবাহ : চলমান ইশতেহারের খসড়া’’ শীর্ষক মুক্ত আলোচনা
ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় “গণবিপ্লব আন্দোলন: চলমান ইশতেহারের খসড়া” শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে কুমিল্লা শহরের লিংক বাংলা মিলনায়তনে সুধীজনদের অংশগ্রহণে মুক্তচিন্তা সংগঠন যৌথ ফার্ম এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সেলিম রেজা নিউটনের লেখা মূল প্রবন্ধ উপস্থাপন করেন যৌথ খামার সংগঠনের সংগঠক মঞ্জুরুল আজিম পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক জিএস মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যৌথ খামারের সংগঠক অ্যাডভোকেট শহীদ স্বপন।
বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হক, সনাকের সভাপতি বদরুল হুদা জেনুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিগত সরকারের দুঃশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় কুমিল্লা সাংস্কৃতিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদ মজুমদার, খায়রুল আনাম রায়হান, বাসদ কুমিল্লার সমন্বয়ক আবদুর রাজ্জাক, বাসদ নেতা রোটারিয়ান নাসিরুল ইসলাম মজুমদার, সাংস্কৃতিক সংগঠক খন্দকার হুমায়ুন কবির, হেরিটেজ কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কবি চন্দন দাসসহ কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও লোকসংগীত পরিবেশন করেন শিল্পীরা।











