নিউজ ডেস্ক: জেলা মডেল মসজিদ কুমিল্লায় বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা, উগ্রবাদ ও গুজব প্রতিরোধে ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা, উগ্রবাদ ও গুজব প্রতিরোধে ইমামগণের কার্যকর ভূমিকা সম্পর্কে ফলপ্রসূ আলোচনা তুলে ধরেন বক্তাগণ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম, কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম আল কাদেরী, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার সহকারী পরিচালক মো: শাহাবউদ্দিন।
ads
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
ads






