50860

উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে ব্রাহ্মণপাড়ায় বিএনপির লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক: উপজেলা নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার (২৪ মে) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে এ লিফলেট করা হয়।

এ সময় ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবেরা আলাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত