49333

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিয়াদ পৌঁছে তাকে বহনকারী বিমানটি। ইরানপন্থি মিলিশিয়াদের হামলা মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরাক ও সিরিয়া যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় সৃষ্ট উত্তেজনার মধ্যে এ সফর করছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ads

হামাসের হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। দেশটির আগ্রাসনে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সফরে মিসর, কাতার ও ইসরায়েলও যাবেন তিনি। জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে চাপ দিতে মধ্যস্থতাকারী মিসর ও কাতারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।

ads

গত সপ্তাহে সিরিয়া সীমান্তবর্তী জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত ও অন্তত ৪০ জন আহত হয়। এর প্রতিশোধ নিতে সিরিয়া ও ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হুথি মিলিশিয়াদের ওপরও হামলা চালায় যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ইয়েমেনে হুথি মিলিশিয়াদের ওপর আর‌ও হামলা চালানো হবে।

ad

পাঠকের মতামত