48034

কুমিল্লায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

নিউজ ডেস্ক: দেশকল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর মানস ও মনন” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৩ইং ও ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার সহযোগী সংস্থা সমূহের আয়োজনে শনিবার সকালে প্রত্যয় উন্নয়ন সংস্থাৱ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথিৱ বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।

সভাপতিত্ব করেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।

ads

সঞ্চালনা করেন হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মো: আবু তাহের রনি।

এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টি কুমিল্লার নির্বাহী পরিচালক পাপরি বসু, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, পেইজের নির্বাহী পরিচালক মো: ইউনুস, দিয়ার নির্বাহী পরিচালক মো: আবুল কাশেম,সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থাৱ নির্বাহী পরিচালক সালমা আক্তার, কোসেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, এল ডি পি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারডো কুমিল্লাৱ নির্বাহী পরিচালক ডাক্তার সেলিম, মাকস কুমিল্লাৱ নির্বাহী পরিচালক কেএম শামীম উদ্দিন, ডেভেলপমেন্ট ফর সোসাইটিৱ হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ মোসলেউদ্দিন ও শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল কাদের, দৃষ্টি কুমিল্লার প্রজেক্ট অফিসার মো: ইসমাইল হোসেন, সুহৃদ নাঙ্গলকোট কুমিল্লার জান্নাতুল ফেরদৌস, দারিদ্র বিমোচন সংস্থাৱ সভাপতি মোঃ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ভারডোৱ অফিস সহকারী মোঃ সিদ্দিকুর রহমানসহ অন্যান্যৱা।

ads

আলোচনা পর্ব শেষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত