48030

বুড়িচংয়ে উৎসবমুখর পরিবেশে এএসপি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত

এন.সি জুয়েল: আলোকিত ও মেধাবী জাতি গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কুমিল্লার বুড়িচংয়ের ঐতিহ্যবাহী শীর্ষ ও গোমতীর পাড়ের সর্ববৃহৎ সংগঠন এসোসিয়েশন ফর স্টুডেন্টস প্রোগ্রেস ( এএসপি) আয়োজিত এএসপি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় (১ম পর্যায়ে) ও দুপুর ২ টায় (২য় পর্যায়ে) বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ও ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বুড়িচংয়ের বিভিন্ন স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।এই প্রথম বুড়িচংয়ের কোন সংগঠনের আওতায় সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করল।উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।সকাল থেকেই বিপুল সংখ্যক অভিভাবকের সমাবেশ ঘটে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ও ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এই পরীক্ষাটি সম্পন্ন হয়। এসোসিয়েশন ফর স্টুডেন্টস প্রোগ্রেস ( এএসপি) এর সভাপতি সাব্বির বিন এনাম ও সাধারণ সম্পাদক আপন মিত্রের নেতৃত্বে বুড়িচংয়ের বিভিন্ন স্কুলের ২ হাজার শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ads

সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য সংগঠনের প্রায় ২ শতাধিক কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত ছিল।মেধাবৃত্তি পরীক্ষাটি সার্বিক তত্ত্বাবধানে ছিল সংগঠনের নেতৃবৃন্দ।কক্ষ পরিদর্শক হিসেবে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিভিন্ন স্কুলের শিক্ষকগণের পাশাপাশি বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা নিয়োজিত ছিলেন।

এছাড়াও মেধাবৃত্তি পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ডিএলএম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এমএ মতিন এমবিএ, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল হাসেম খানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি সহ বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার বিভিন্ন স্কুলের প্রধানগণ। প্রতিযোগিতামূলক মেধাবৃত্তি পরীক্ষাটিতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহন ছিল স্বতঃস্ফূর্ত।

ads
ad

পাঠকের মতামত