বুর্জ খলিফার দেশ আরব আমিরাতের ৫২ বছর
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত বুর্জ খলিফার দেশ সংযুক্ত আরব আমিরাত। ৫২ বছর পূর্বে ১৯৭১ সালে ব্রিটিশদের থেকে দেশটি স্বাধীনতা লাভ করে।
সাতটি প্রদেশ নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত। ডিসেম্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে আমিরাতের প্রধান প্রধান সড়ক, প্রাইভেট সেক্টর, সরকারি-বেসরকারি সেক্টর, বিভিন্ন অফিস-আদালত, শফিং মল, ঘরবাড়ি ও গাড়ি সুসজ্জিত করা হয়েছে।
এই সময়ে প্রচুর পর্যটকও আসে দেশটিতে।
এই মাসে আরব সংস্কৃতি ঐতিহ্যের নানা আয়োজনসহ বড় শফিং মলগুলোতে দেওয়া হয় পণ্যের উপর বিশেষ ছাড়। ইতিমধ্যেই আমিরাতে বেশকিছু কারাবন্দীদেরও মুক্তি দেওয়া হয়েছে এবং কিছু প্রদেশে ট্রাফিক ফাইনের ক্ষেত্রে আনা হয়েছে শিথীলতা। সরকারি-বেসরকারি সেক্টরে তিনদিনের ছুটি শেষে আগামী মঙ্গলবার ৫ ডিসেম্বর থেকে আবার সকল কার্যক্রম শুরু হবে ।









