বরুড়ায় উপজেলা দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধিঃ বরুড়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বাদ মাগরিব বরুড়া উপজেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কেন্দ্রীয় ওলামা পার্টির আহবায়ক ও বরুড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. ইরফান বিন তোরাব আলী।

বরুড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল রানার সভাপতিত্বে উদ্ভোদনী বক্তব্য রাখেন বরুড়া উপজেলা জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক হযরত মাওলানা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল বারিক, সামছুল আলম ভুঁইয়া, বরুড়া পৌরসভা জাতীয় পার্টির সহসভাপতি কাজী শাহ ইমরান হোসাইন, বরুড়া উপজেলা জাতীয় ওলামা পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, শাকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আবাদ মজুমদার, পয়ালগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ সোহাগ, পৌরসভা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন।
সভা পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম মিয়াজী। আলোচনা শেষে ফিলিস্তিনের জনগণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











