বরুড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা হল রুমে (৫ সেপ্টেম্বর) বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম, পৌর মেয়র বকতার হোসেন, এএসপি মারুফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার,ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল আলম, কাউন্সিলর মোঃ শাহিনুর হোসেন, , অধ্যক্ষ ইউনুছ ওয়াজেদী, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ মজুমদার, পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন কুমার ভৌমিক বাজার কমিটির মোঃ আকতার হোসেন, আবুল কালাম আজাদ,, প্রধান শিক্ষক মোঃ সোলেমান,প্রমুখ।
মত বিনিময় সভা শেষে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন থেকে জেলা প্রশাসক কে ফুল দিয়ে বরণ করা হয় এবং উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।










