45960

শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ: এমপি বাহার

মাইনুল হক: কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনার কাছেই বাংলাদেশের উন্নয়ন নিরাপদ। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আজকের আপনার ছোট শিশুটি ৪১ সালের মধ্যে একটি ধনী দেশের নাগরিক হবে। তাই আমাদের এ দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আমাদের নিজেদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে সুখে শান্তিতে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। ১৯৭১ সালে এদেশের মানুষ বঙ্গবন্ধুর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা পেয়েছিল। আজ আবারও সময় এসেছে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হাওয়ার।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (উচ্চ মাধ্যমিক শাখা) মাঠে কুমিল্লা মহানগর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ads

এমপি বাহার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন আমরা একদিন স্বাধীন হব, মাথা উঁচু করে কথা বলব। একজন মানুষের স্বপ্নের জন্য একটা জাতীকে তিনি স্বাধীনতা দিয়েছেন। শুধু স্বপ্নই দেখেন নাই, তিনি বাঙ্গালীর মুক্তির জন্যে, পাকিস্তানের রাজনীতির সময় ১৪ বছর কারাগারে ছিলেন ২৩ বছরের মধ্যে। পাকিস্তানের রাজনীতিতে আমরা ২৩ বছর একজন প্রধান বিচারপতি, একজন কেবিনেট স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর তৈরি করতে পারি নাই বাঙালি। ১৬টি জেলা ছিল পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তানে, ১৬টি জেলায় ১৬ জন জেলা প্রশাসকও তৈরি করতে পারি নাই। এই কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে অসহযোগ আন্দোলন করেছে। ১৯৭০-৭১ সালে আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল। যার কারণে পাক বর্বর বাহিনী তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করেছে।

ads

তিনি বলেন, আমি সব সময় বলি “কুমিল্লা এগুলে এগুভে বাংলাদেশ।” আজকে যখন আমি কুমিল্লার দিকে তাকাই, যখন ভিক্টোরিয়া কলেজের দিকে তাকাই। তখন আমার এ কথাটাই বাস্তবায়িত হয়, আমি যখন দেখি ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করা প্রধান বিচারপতি, কেবিনেট সেক্রেটারি হয়েছে, সামরিক বাহিনীর প্রধান হয়েছে কুমিল্লার ছেলে। তখন মনে হয় এই কুমিল্লাইত জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, এটি আমাদের নিজের ওয়ার্ড। সম্মেলনের দিকে যখন তাকাই তখন বিশ্বাস করতে কষ্ট হয় এটি একটি ওয়ার্ড সম্মেলন। বাংলাদেশের অনেক জায়গায় জেলা সম্মেলনও এভাবে করতে পারে না। আজকে সুশৃংখল সম্মেলন যারা করেছে তারা দায়িত্ব নিয়ে কাজটা করেছেন। এই সম্মেলনই প্রমান করে গত কমিটিতে আমরা যাদেরকে এনেছিলাম, যাদেরকে নেতা তৈরী করেছিলাম, আমাদের সেদিনের সিদ্ধান্ত ভুল হয় নাই। যোগ্য নেতৃত্বের কারণে তারা অত্যন্ত সুন্দর এক সম্মেলনের আয়োজন করতে সক্ষম হয়েছে। আমরা এমন এক সময় সম্মেলন করতে যাচ্ছি আর মাত্র তিন-চার মাস পরেই নির্বাচন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক জেলা-উপজেলায় সম্মেলন করতে ভয় পায়। কারণ সম্মেলন করলে কাকে নেতা বানানো হবে আরেক জন রাগ করবেন। এটা নির্বাচনের এফেক্ট হতে পারে। আমাদের এই কুমিল্লায় নেতৃত্বের রাজনীতি না, আদর্শের রাজনীতির কারণে আমরা কোন ভয় পাই না। আমরা যাকেই নেতা বনাই তিনি তার পাশের কর্মীকে নিয়ে কাজ করেন। কাকে আমরা গতবার নেতৃত্ব দিয়েছিলাম, কাকে এইবার নেতৃত্ব দিব সেটা এখন আর কারো কাছেই কোন বিষয় না। সকলে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করবে। কারন সকলেই জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা কে আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু ও ডা. তাহসিন বাহার সূচনার সঞ্চালনায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ড. এ কে এম আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, তথ্য ও গবেষণা সম্পাদক জমিরউদ্দীন খান জম্পি প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে আবদুল কুদ্দুসকে সভাপতি ও কেএম আবদুল কাইয়ুম কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পী নিশিতা বড়ুয়া।

ad

পাঠকের মতামত