যথাযোগ্য মর্যাদায় বরুড়ায় জাতীয় শোকদিবস পালিত
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালিত হয়েছে। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরুড়া থানা, বরুড়া উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন দপ্তরের নেতৃত্বে সকাল ১০ টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্ট নিহত শহীদদের স্বরণে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু,মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার।এই সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট, মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরে বরুড়া থানা রোডস্থ আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠান হয়। বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী আজম মেম্বার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ জসিম উদ্দিন আওয়ামী লীগ নেতা মোঃ বাবুল হোসেন , উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রুহুল কুদ্দুস সুমন , আলোচনা শেষে আনুমানিক ৬ হাজার দলীয় নেতা কর্মী নিয়ে, একটি র্যালী বের হয় বরুড়া বাজার জিরো পয়েন্ট প্রদর্শন করে কলেজ রোড দিয়ে বরুড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা সহ ১৫ ইউনিয়ন এর নেতা কর্মীবৃন্দ।











