45119

বুড়িচংয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ের ফকিরবাজার ও রাজাপুর নোয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে বুড়িচং থানা পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার দক্ষিণে সালদা-কুমিল্লা পাকা রাস্তার উপর হতে ২০বোতল ফেন্সিডিল সহ একজন মাদক কারবারীকে আটক করে। পৃথক স্থানে অভিযান পরিচালনা করে উপজেলার রাজাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফারুক মেম্বারের পুকুরের উত্তর পাশে দক্ষিনগ্রাম টু রাজাপুরগামী পাকা রাস্তার উপর ব্যাটারী চালিত অটোরিক্সার সিটের নিচ থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করে।

ads

আটককৃতরা হলেন কুমিল্লা কোতয়ালীর পাঁচথুবী মধ্যপাড়া এলাকার মৃত বাহার মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৩), বুড়িচং উপজেলার ঘিলাতলা গ্রামের নাজিম মিয়ার ছেলে মোঃ সুমন(২৮)।

উক্ত ঘটনায় বুড়িচং থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত