শি জিনপিংয়ের সঙ্গে হেনরি কিসিঞ্জারের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ কূটনীতিক হেনরি কিসিঞ্জার। বৃহস্পতিবার (২০ মার্চ) চীনের ডায়াউতের অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে চীনের একটি বিবৃতিতে কিসিঞ্জারকে কিংবদন্তি কূটনীতিক আখ্যা দেওয়া হয়েছে। তাছাড়া চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপনে তার পূর্ববর্তী অর্জনগুলো তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষ কর্মকর্তা যখন চীনে রাষ্ট্রীয় সফরে এসেছেন ঠিক ওই সময়েই কিসিঞ্জার চীন সফরে রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন-মার্কিন আলোচনার একটি ব্যাকচ্যানেল তৈরির চেষ্টা করছেন কিসিঞ্জার। যদিও যুক্তরাষ্ট্র বলেছে, কিসিঞ্জারের এই সফর তার ব্যক্তিগত উদ্যোগ।
কিসিঞ্জার সোমবার সফরে আসার পর চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এবং মার্কিন নিষেধাজ্ঞায় থাকা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে বৈঠক করেছেন।
শতবর্ষী কিসিঞ্জারের সফর সরকারি সূচিতে রাখা হয়নি। ১৯৭১ সালে সর্বশেষ গোপন বৈঠকের ৫২ বছর পর এই সফর করছেন তিনি। তার ওই সফরটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকের পথ খুলে দিয়েছিল। অর্ধ শতাব্দীর বেশি সময় পরও কিসিঞ্জারকে অনেকেই ‘চীনের বন্ধু’ হিসেবে বিবেচনা করেন। মে মাসে চীনা ট্যাবলয়েড গ্লোবাল টাইমস কিসিঞ্জারের প্রশংসা করে তাকে ‘তীক্ষ্ণ বুদ্ধির’ একজন মানুষ বলে উল্লেখ করেছিল।











