44271

কুমিল্লার চৌদ্দগ্রাম হতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামউপজেলার জগমোহনপুর এলাকায় (৩ জুলাই) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগমোহনপুর গ্রামের সামসু মিয়া এর ছেলে সাইফুল ইসলাম শাকিল (২৪)।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।

ads

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর হতে ৫০ কেজি গাঁজা’সহ সাইফুল ইসলাম শাকিল (২৪) কে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রম থানায় মামলা দাঁতের করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত