কুমিল্লায় বাংলাদেশ কল্যাণ পার্টির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে কান্দিরপাড়স্থ কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা কল্যাণ পার্টির সভাপতি আঞ্জুমান আঁরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না।
বক্তব্য রাখেন সহসভাপতি রেজাউল করিম, সহসভাপতি নূর মোহাম্মদ বেলাল, সহ সাধারণ সম্পাদক বিলকিছু আরা লাকী। উপস্থিত ছিলেন কোতয়ালী থানার সভাপতি মজিবুল হক খোকন, মোঃ মিজান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মোস্তাফিজুর রহমান জুবের, সদর থানা সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন, সহ-সভাপতি, ব্রাহ্মণপাড়া থানা, মোঃ শাহজাহানসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতিতে নিয়ে আলোচনা করেন। সর্বশেষে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করে মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক) এর হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান করেন।











