কোভিড আক্রান্ত মির্জা ফখরুল
নিউজ ডেস্ক: কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসচিবের কোভিডে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন
ads
জাহিদ হোসেন বলেন, “কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশিতে ভুগছিলেন। পরীক্ষার পর ফলাফল পজিটিভ এসেছে। মহাসচিব এখন স্কয়ার হাসপাতালে আছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে।”
ফখরুলের ‘সার্বিক অবস্থা ভালো’ জানিয়ে জাহিদ হোসেন বলেছেন, অধ্যাপক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
ads











