40784

“মেধাবী খুঁজি না তৈরি করি”এই শ্লোগানটি ধারণ করে আবারও সত্যতা প্রমান করলো কুমিল্লা কমার্স কলেজ

সুজন মজুমদার: ২০ জন জিপিএ প্রাপ্তদের ১৮জনের‌ই এস‌এসসিতে জিপিএ ছিলনা। এদের মধ্যে ১০জন আছেন যারা জিপিএ ৩নিয়ে ভর্তি হয়ে এইবার এইচ‌এসসিতে জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও পাশকৃতদের মধ্যে ১৫০জনের এস‌এসসি থেকে এইচ‌এসসিতে জিপিএ প্রায় দ্বিগুন হারে বেড়েছে।

অধ্যক্ষ হুমায়ূন কবির মাস‌উদ বলেন, দেশের নামি-দামী কলেজগুলো যেখানে ভালো মানের জিপিএ ভর্তি করিয়ে তাদেরকে দিয়ে ভালো ফলাফল করায়, সেখানে আমরা নূন্যতম জিপিএ ভর্তি করিয়ে তাদেরকে দিয়ে জিপিএ ৫ সহ তাদের জিপিএ দ্বিগুন হারে বৃদ্ধি করিয়ে তাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য যোগ্য করে তুলছি।
মূলত সবলকে সবল বানানোর চেয়ে অপেক্ষাকৃত দুর্বল মানে শিক্ষার্থীদের সবল করে তোলাই আমি চ্যালেঞ্জ মনে করি।

ads
ad

পাঠকের মতামত