39632

কুমিল্লার কাশিপুর থেকে গাঁজা ও বিদেশী মদসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকায় (১৪ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা ও ০৮ বোতল বিদেশী মদ’সহ ১ মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‍্যাব। আটক মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কিংসুপুয়া গ্রামের মমতাজ মিয়া’র ছেলে নুরু মিয়া (৪৫)।

র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক উপ পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদ’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত