39635

বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বুড়িচং প্রতিনিধি: বুধবার সকালে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি জীবি দিবস উদযাপন উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শহীদ মিনারে এবং উপজেলার সাদকপুর বধ্য ভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শহীদ মিনার ও সাদকপুর বধ্য ভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ads

এসময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মীঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান, ওসি তদন্ত মোঃ কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার গাজী সরু মিয়া মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রৈশন আরা, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত