বুড়িচংয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন
বুড়িচং প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মানব বন্ধন, র্যালী, আলোচনা সভা ও জয়িতা অন্বেষা বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের নেতৃত্বে মানববন্ধন ও র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ছামিউল ইসলাম । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ বানিন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ময়নামতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান ভূইয়া, সহ-সভাপতি হরিণ ধরা উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ লিলু মিয়া বিএসসি মিথিলা পুর উচ্চ বিদ্যালয়, কমিটির সদস্য যথাক্রমে সাবেক প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান বারেশ্বর উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান আরাগ আনন্দ পুর উচ্চ বিদ্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক হালিমা খাতুন, অফিস সহায়ক আব্দুস সাত্তার প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।









