বুড়িচংয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
বুড়িচংয় প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন এর উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এবং পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম খান, আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আতিক উল্লাহ ভূইয়া, প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল, প্রধান শিক্ষক রশিদ আহাম্মদ, ও প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের, মাদ্রাসা ও কলেজের শিক্ষক গণ উপস্থিত ছিলেন।









