কুমিল্লার বৌয়ারা বাজার এলাকা থেকে ১৪ বোতল বিয়ার’সহ আটক ১
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত (২৮ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ বোতল বিয়ার’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মানদারী গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে মোঃ শামীম (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেলে করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে বিয়ার’সহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









