ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।
এসময় জব্দকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষিদ্ধ জাল ব্যবহার করায় তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সিদলাই বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নের্তৃত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, সিদলাই বাজারে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ১৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা। জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বিধিমালা ১৯৮৫ এর (৩) ধারায় ৩জনকে পনের হাজার টাকা অর্থদন্ড করেন।
এসময় মৎস্য কর্মকর্তা জয় বণিক, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, থানার এসআই শফিক উল্লাহসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।









