38475

ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নারগিস আক্তার (২৫) নামের এক গৃহবধূ গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শিদলাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারগিস আক্তার ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী ও ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।
নিহতের বাবা জহিরুল ইসলাম জানান, “গত ৮ বছর পূর্বে আলমগীর হোসেনের সাথে বিয়ে হয় আমার মেয়ে নারগিস আক্তারের। গত ৩ বছর ধরে আমার মেয়ের জামাই সৌদিআরবে আছে। আমার মেয়ের রাতুল নামে ৬ বছরের একটি ছেলে রয়েছে। আমার মেয়ে অনেক দিন যাবত মানুষিক অবসাদে ভুগছিল এবং শারীরিক বিভিন্ন রোগে অসুস্থ ছিল। ঘটনার দিন (২৭ অক্টোবর) রাত ১০ থেকে ২ টার কোনএক সময় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে আমার মেয়ের শশুর ছিদ্দিক মিয়া আমাকে ফোন দিলে আমি পরিবারের সবাইকে নিয় যাই।”
পরবর্তীতে ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উদ্ধার করে  তাকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ব্রাহ্মণপাড়া থানা মর্গে নিয়ে আসে।
এব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা স্বীকার বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এবং মেয়ের বাবা ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।”

ad

পাঠকের মতামত