মক্কা-মদিনায় জুমা পড়াবেন শায়খ বালিলাহ ও থুবাইতি
নিউজ ডেস্কঃ ১৪৪৪ হিজরির চতুর্থ মাস রবিউস সানি। আজ মাসটির প্রথম জুমা। আজকের জুমায় কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে খুতবা দেবেন এবং জুমার নামাজ পড়াবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা।
আজ ২৮ অক্টোবর ২০২২ইং মোতাবেক ২ রবিউস সানি ১৪৪৪ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ রবিউস সানি মাসের প্রথম জুমা অনুষ্ঠিত হবে।
হারামাইন কর্তৃপক্ষ পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে আজকের জুমায় খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-
> কাবা শরিফপ্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ।
> মসজিদে নববিমসজিদে নববির প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল বারি থুবাইতি।
মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।









