37532

বুড়িচংয়ে ৮ কেজি গাঁজাসহ আটক ২

বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মারুফ রহমান জানান- থানার এসআই মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ২২ সেপ্টেম্বর বেলা আড়াইটার সময় ১ নং রাজাপুর ইউনিয়নের পাঁেচাড়া সাকিনস্থ বাগড়া টু কুমিল্লাগামী পাকা রাস্তার লড়িবাগগামী পাকা রাস্তায় মাথায় পালন করে আসছিল। চেকপোস্ট ডিউটি
পালনকালীন সময়ে যাত্রীবাহী একটি সিএনজিকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আলআমিন (২৬) ও নজরুল ইসলাম (২৫) নামে দুই জন মাদক কারবারীকে আটক করেছে
পুলিশ। এ সময় সিএনজি চালক মো. ফরহাদ হোসেনের ফেলে যাওয়া ১টি নাম্বারবিহীন ১ লক্ষ ২৫ হাজার টাকার সিএনজি ও উদ্ধার করা হয়েছে।

ads

আটককৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা নং- ২২/৩০২, তাং, ২২/৯/২০২২. ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারণির ১৯ (খ)/৩৮/ ৪১ ধারায় মামলায় রুজু করা হয়।

ads
ad

পাঠকের মতামত