বুড়িচংয়ের মোকামে দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকামে সোমবার দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সুষ্ঠু সুন্দর ভাবে পালন করার লক্ষ্যে সর্বজনিন ভাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর বুড়িচং শাখার সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বুড়িচং শাখার সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস, সহ-সভাপতি নারায়ণ চন্দ্র দাশ।
আরও বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন পূজা উদযাপন শাখার সভাপতি গৌতম ভৌমিক, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইন্দ্র জিত ভৌমিক, ইউপি সদস্য যথাক্রমে মোঃ জাকির হোসেন, অহিদুর রহমান, মোঃ শাহ আলম, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, কাউসার আহমেদ, নিমসার বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম, ইউনুস মিয়া, মেশারফ পুলিশ।









