36101

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের   পানিতে ডুবে লামিয়া আক্তার নামের দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত লামিয়া ওই এলাকার মোরশেদ আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া তার পরিবারের লোকজনের অগোচরে বাড়ির  পাশের পুকুরে পড়ে যায়। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ads

 এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ মোহাম্মদ তকি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। নিহত লামিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

ads
ad

পাঠকের মতামত