36094

করোনায় আক্রান্ত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

চান্দিনা প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

গত ৬ আগস্ট (শনিবার) করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ আসার পর থেকে তিনি রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে কয়েকদিন তিনি ঠান্ডাসহ শারীরিক অসুস্থতায় ভূগছিলেন।

ads

স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতেননেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে চান্দিনা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তাঁর করোনা পজেটিভ এর বিষয়টি নিশ্চিত করে দ্রুত রোগ মুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন।

ads
ad

পাঠকের মতামত