35497

কুমিল্লায় ১৭ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (১৬ জুলাই) বিকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কলাবাগান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৭ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৃষ্ণপুর গ্রামের মৃত আবদুল গফুর এর ছেলে মোঃ ওমর ফারুক (৩৮)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেল টিও জব্দ করা হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পৃথক অন্য আরেকটি অভিযানে (১৭ জুলাই) ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জম্মুড়া (দক্ষিণ পাড়া) গ্রামের আব্দুল বারিক এর ছেলে মোঃ মীর হোসেন(৩৫)। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ads

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা এবং ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত