35504

ব্রাহ্মণপাড়া শিদলাই বড়বাড়ি গার্লস স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও সংবর্ধনা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই বড়বাড়ি গার্লস স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও সংবর্ধণা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় মাঠে। আলোচনা সভা শেষে লাল ফিতা কেটে সিদলাই বড়বাড়ি গার্লস স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সম্পর্কিত সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি।

আলোচনা সভায় বিদ্যালয়ের সভাপতি সরকার ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মুহাম্মদের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সম্পর্কিত সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি।

ads

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল হক, কমিউনিষ্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফী রতন, দুনিয়া ও আখিরাত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ভিপি সরকার জহিরুল হক মিঠুন।

ads

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোসাঃ শিউলি আক্তার।

আরও বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা আবুল বাশার কাঞ্চন, আলী নোয়াব সর্দার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল কুদ্দুছ, সাধারন সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউল আলম সোহাগ, যুবলীগের সহ-সভাপতি গুলজার আহাম্মেদ মাষ্টার, সিদলাই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আব্দুল বাসেদ, যুবলীগ নেতা আবুল কালাম এরশাদ, রিপন আহমেদ, প্রধান শিক্ষক মনিরুল হক মাষ্টার, রফিকুল ইসলাম মাষ্টার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিদলাই গার্লস স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলে অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত