বুড়িচং কংশনগর উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠিত
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর কংশনগর উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী ২০২২ উদযাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা- ৫ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদার্স এগ্রো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হাজী মোঃ আব্দুছ ছালাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরিফুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এস পি, পি বি আই ঢাকা মেট্রো মোঃ মিজানুর রহমান শেলি।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সি আইডি গোপালগঞ্জ এম জাহাঙ্গীর আলম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান, ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রব, বর্তমান চেয়ারম্যান এডভোকেট ইস্কান্দার আলী ভূইয়া আমির, ইঞ্জিনিয়ার মোঃ তোফাজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিফ রায় হান হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম খান, সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আবু ইউসুফ চৌধুরী প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









