35443

নতুন সাজে সেজেছে মোকাম ইউনিয়ন পরিষদ 

বুড়িচং প্রতিনিধিঃ নতুন সাজে সেজেছে বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার সকালে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলীর নিজস্ব তহবিল থেকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে ফুল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ লিয়াকত আলী, ইউপি সদস্য যথাক্রমে সাংবাদিক মোঃ জাকির হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ অহিদুর রহমান, কাউসার আহাম্মদ সবুজ, উদ্যক্তা মোঃ সেলিম রেজা, হিসাব রক্ষক মোঃ রবিউল হুসাইন, সিআরপি সমন্বয় কারী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

ad

পাঠকের মতামত