33688

কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ডেস্ক রিপোর্টঃ “বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আতাবুল্লাহ।

ads

বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ বিচারক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারুক আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, সরকারি কৌশুলী তপন বিহারী নাগ, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আহসান উল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভুইয়া এবং লিগ্যাল এইডের সেবা গ্রহিতা মোসাঃ আয়েশা বেগম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ এফ এম শেফায়েত সালাম।

ads
ad

পাঠকের মতামত