কুমিল্লায় মানবাধিকার কমিশনের ইফতার ও দোয়া মাহফিল
নিউজ ডেস্কঃ রোববার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ মানবাধিকার কমিশন, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল করিম মজুমদার এর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য কাজী মাসউদ আলম ও এডভোকেট ফয়সল সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর মোঃ মোস্তাক আহমেদ ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লার চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ উর রহমান, কুমিল্লার সাবেক জেলা পিপি এড. মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ মাহাবুবুর রহমান, সোনার বাংলা কলেজের প্রিন্সিপাল সেলিম রেজা সৌরভ, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ আলী আকবর, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মুরশিদুর রহমান সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ আহসান উল্লাহ খন্দরকার ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহেরসহ নির্বাচিত নেতৃবৃন্দগণকে সংবর্ধনা দেওয়া হয়।











