33469

হামলা থেকে প্রাণে বাঁচলেন ইরানের জেনারেল

আন্তর্জাতিক ডেস্কঃ বন্দুকধারীদের হামলা থেকে প্রাণে বেঁচে গেলেন ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সামরিক জেনারেল। তবে হামলায় তার দেহরক্ষী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নিহত জেনারেল হোসেন আলমাসি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের আঘাত ছাড়াই অতর্কিত আক্রমণ থেকে বেঁচে যান তিনি।

ads

এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, জেনারেল হোসেইন আলমাসি অক্ষত আছেন ও হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাড়ি থেকে হোসেইন আলমাসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ওই গাড়িটি আটক করতে সক্ষম হয়। এ সময় গাড়িতে চারজন সন্ত্রাসী ছিল, তাদের সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ads
ad

পাঠকের মতামত