33112

বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় শনিবার (১৬ এপ্রিল) বিকেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া পৌরসভার মেয়র ও সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ বকতার হোসেন বখতিয়ার।

ads

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য জেলা তরিকত ফেডারেশনের সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, গভর্নিং বডির বিদুৎসাহী সদস্য সাবেক এজিএস মোঃ শাহজাহান, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান জাফরী, অভিভাবক সদস্য দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি সাংবাদিক রোটাঃ ওমর ফারুক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শাহজাহান সিদ্দিকী।

ads

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতী আলী আকবর ফারুকী।

ad

পাঠকের মতামত