33125

চৌদ্দগ্রাম ঘোলপাশা ইউনিয়ন পরিষদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু।। কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নে সাবেক রেলমন্ত্রী মজিবুল হক এমপি ও ওনার পরিবারে জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে  রবিবার (১৭এপ্রিল) বিকালে ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু।

ads

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নাঈমুল হক মজুমদার রাফিদ হক রাফিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যান একে খোকন,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদার,উপজেলা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য এড.হামিদ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের আইন বিষায়ক সম্পাদক এড.খোরশেদ আলম,সদস্য ফারুক আব্দুল্লাহ,  ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাদের, রমিজ উদ্দিন মেম্বার,বীর মুক্তিযুদ্ধা ফরিদ উদ্দিন মোল্লা,প্যানেল চেয়ারম্যান নুরুল বাহার,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, যুবলীগ নেতা জামাল চৌধুরী, মিজান, ইউপি সদস্য মফিজ মিয়া,বাদশা মিয়া, ইকবাল হোসেন, মনির। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক পিন্টু, বর্তমান সভাপতি কাউছার মোল্লা,সাধারণ সম্পাদক নোমান,সাংগঠনিক সম্পাদক রাজিব আহম্মেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত