কুমিল্লায় মুজিব নগর দিবস পালিত
নিউজ ডেস্কঃ কুমিল্লায় মুজিব নগর দিবস পালিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
ads
এসময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ঐতিহাসিক মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরেণ।
ads











