লালমাইয়ে মুজিবনগর দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার লালমাই উপজেলায় রবিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক।
ads

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুকুল ইসলাম ভূঁইয়া।
ads
জনস্বাস্হ্য প্রকৌশলী সাইফুল ইসলামের সঞ্চচালনায় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা, চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ইমাম, ছাত্রছাত্রী সহ সুধী সমাজ।











