32443

ল্যাভরভের সঙ্গে মোদির বৈঠক, ‘সহিংসতা বন্ধের’ ডাক

আন্তর্জাতিক ডেস্কঃ ল্যাভরভের সঙ্গে মোদির বৈঠক, ‘সহিংসতা বন্ধের’ ডাক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সন্ধ্যায় নয়া দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোদি বলেছেন, শান্তির উদ্যোগে ভারত অবদান রাখতে প্রস্তুত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

ইউক্রেনে আক্রমণ ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। এখন পর্যন্ত রাশিয়ার নিন্দা জানায়নি ভারত। গত দুই সপ্তাহে যুক্তরাজ্য, চীন, অস্ট্রিয়া, গ্রিস ও মেক্সিকোর সফরকারী মন্ত্রীদের সঙ্গে প্রকাশ্যে বৈঠক করেননি মোদি। কিন্তু শুক্রবার ল্যাভরভের সঙ্গে ৪০ মিনিট দীর্ঘ বৈঠক করেছেন।

ads

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মোদি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। আর ল্যাভরভ শান্তি আলোচনাসহ ইউক্রেন পরিস্থিতি নিয়ে মোদিকে অবহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং শান্তি আলোচনায় অবদান রাখতে ভারতের প্রস্তুতির কথা তুলে ধরেছেন।

ads

এনডিটিভি’র খবরে বলা হয়েছে, এই বিবৃতিকে অনেকে রাশিয়া ও ইউক্রেন সংঘাতে ভারতের মধ্যস্থতা করার আগ্রহ হিসেবে দেখছেন। সূত্র জানায়, ভারত একাধিক দেশের সঙ্গে কথা বলছেন। গত কয়েক দিনে দেশটিতে অনেক বিদেশি মন্ত্রী সফর করেছেন।

ইউক্রেন সংকটে মধ্যস্থতাকারী হিসেবে মোদি ভূমিকার বিষয়ে ল্যাভরভ বলেন, ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। ভারত যদি সমাধানকারী হিসেবে ভূমিকা রাখে, আমরা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাই, পশ্চিমারা এই দায়িত্ব এড়িয়ে গেছে। ভারত এমন প্রক্রিয়াকে সমর্থন করতে পারে।

দুই দিন আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধে ভারতকে নিজেদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি মোদি মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী থাকেন তাহলে আমরা তার উদ্যোগকে স্বাগত জানাব।

এর আগে ল্যাভরভ জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ‘ব্যক্তিগত বার্তা’ মোদির কাছে পৌঁছে দিতে চান তিনি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী মোদি নিয়মিত যোগাযোগ রাখেন এবং প্রেসিডেন্টকে আমার আলোচনা সম্পর্কে জানাব। প্রধানমন্ত্রী মোদিকে শুভকামনা জানিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে সেই বার্তা পৌঁছে দিতে পারার সুযোগকে ধন্যবাদ জানাব।

ad

পাঠকের মতামত