32448

বিক্ষোভ দমাতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র অর্থনৈতিক সংকটে দানাবাঁধা সরকারবিরোধী বিক্ষোভ দমাতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

শুক্রবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে দেশব্যাপী জরুরি অবস্থা জারির এ ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভির।

ads

মধ্যরাতে প্রকাশিত সরকারি গেজেটে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, ‘জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিতের স্বার্থে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণায় বিক্ষোভকারীদের দমন সহজ হবে। জরুরি অবস্থার মধ্যে কেউ রাস্তায় নেমে প্রতিবাদ বা বিক্ষোভ করলে তাকে গ্রেফতার করে বিচার ছাড়াই দীর্ঘমেয়াদে আটকে রাখার আইনি ভিত্তি পাবে দেশটির সেনাবাহিনী।

ads
ad

পাঠকের মতামত