32057

কুমিল্লার বুড়িচং থেকে ১২ কেজি গাঁজাসহ আটক ২

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২২ মার্চ ২০২২ইং তারিখে কুমিল্লা জেলার বুড়িচং থানার নিমশা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, বি-বাড়িয়া জেলার সদর থানার আমিনপুর গ্রামের মৃত হান্নান মিয়ার এর ছেলে মোঃ আলাউদ্দিন (৩০) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামের অলী আহমেদ এর ছেলে মোঃ জুয়েল মিয়া(২৮)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত