কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ আটক ১, সিএনজি জব্দ
নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৩ মার্চ ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন মিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সিএনজি করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজেশপুর গ্রামের ওয়াদুদ এর ছেলে মোঃ কামাল (৩৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি করে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











